Narada Scam Probe: প্রেসিডেন্সি জেলেই অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, ভর্তি SSKM-র উডবার্ন ওয়ার্ডে

অসুস্থ মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন দুজন। কাল রাত পৌনে চারটে নাগাদ অসুস্থ বোধ করেন। তখনই প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে মদন মিত্রকে। অক্সিজেন সাপোর্টে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। হাসপাতালে নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়কেও (Subrata Mukherjee)। তবে কোনও টেস্ট না করিয়েই জেলে ফিরে যান সুব্রত।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola