Narada Scam Probe: নারদকাণ্ডে গ্রেফতারির পর রত্না ও বৈশাখীকে পাশে পেলেন তৃণমূলের প্রাক্তনী শোভন চট্টোপাধ্যায়

নারদকাণ্ডে (Narad Scam) সোমবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়ার পর শোভন চট্টোপাধ্যায় নিজের পাশে পেলেন স্ত্রী ও বান্ধবী দুজনকেই। সিবিআই শোভনকে (Sovan Chatterjee) নিজাম প্যালেসে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। আর বৈশাখীর (Baisakhi Banerjee) দাবি, তিনি শোভনের সঙ্গেই নিজাম প্যালেসে (Nizam Palace) আসেন। রত্না চট্টোপাধ্যায় এখন শোভনের ছেড়ে যাওয়া কেন্দ্রের বিধায়ক আর শোভনের এখন কোনও রাজনৈতিক পরিচয় নেই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola