West bengal Election 2021: 'ডাবল ইঞ্জিন সরকার চাই, মোদিকে দু'হাতে লাড্ডু দিন', শুভেন্দু অধিকারী

রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সমাবেশেই ১০ লক্ষ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। এদিন শুভেন্দু বলেন, ‘এবারের নির্বাচনের পর ডাবল ইঞ্জিন সরকার করব। সোনার বাংলা গঠন করব।’ তিনি যোগ করেন, ‘৪৯২ বছরের অযোধ্যার লড়াইয়ে জয় হয়েছে। নরেন্দ্র মোদি রামমন্দিরের শিলান্যাস করেছেন। বাংলার মাটি থেকে মন্দির নির্মাণের জন্য ৫০ কোটি টাকা পাঠানো হয়েছে।’ এখানেই থামেননি শুভেন্দু। বলেন, ‘তিন তালাক আইন মোদি সরকার পাস করিয়েছে। ৩৭০ ধারা বাতিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন মোদি।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola