Dead Body Recovered: অবশেষে উদ্ধার হল ট্যাংরার নিখোঁজ যুবকের মৃতদেহ | ABP Ananda LIVE

Dead Body Recovered: অবশেষে উদ্ধার হল ট্যাংরার (Tangra) নিখোঁজ যুবকের মৃতদেহ। লেদার কমপ্লেক্স থানার (Leather Complex Police) বামনঘাটায় কাঠের ব্রিজের কাছে একটি নীল ড্রাম থেকে তাঁর দেহ উদ্ধার করে লালাবাজরের গোয়েন্দারা (Lalbazar Detectives)। ৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ট্য়াংরার বাসিন্দা বছর ৩৪-এর ঝুনু রানার। এরপর তদন্তে নেমে গ্রেফতার করা হয় ৩ জনকে। জিজ্ঞাসাবাদে খুনের অভিযোগ স্বীকার করে গুলাম রব্বানি। তাঁর দাবি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরির চেষ্টা করছিল ঝুনু। সেই আক্রোশেই খুন। খুনের পর দেহ ফেলে দেওয়া হয়, সায়েন্স সিটির কাছে একটি খালে। এরপরই শুরু হয়ে ঝুনুর মৃতদেহের খোঁজে তল্লাশি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola