Tapas on Arjun: অর্জুনকে দলে ফেরানো হবে কি না, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন : তাপস রায় ।Bangla News

"শুনা হ্যায় আজ সমন্দর কো খুদ পে গুমান আয়া হ্যায়।  
উধর হি লে চলো কসতি, যাঁহা তুফান আয়া হ্যায়।" 
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর এই শায়েরি ঘিরে নতুন করে জল্পনা। তিনি যা লিখেছেন তার অর্থ -  শুনেছি, সমুদ্র আজ নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় উঠেছে সেখানেই নিয়ে চলো নৌকা। সাগর বলতে কী বুঝিয়েছেন? ঝড় বলতেই বা কী বোঝাতে চাইছেন? বিজেপি সাংসদের দলবদলের জল্পনার মধ্যেই নতুন ইন্ধন জুগিয়েছে এই শায়েরি। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় জানিয়েছেন, অর্জুনকে দলে ফেরানো হবে কি না, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। তবে অর্জুন ফিরে এলে যেন আর দল বদল না করে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola