Posters put up against the outgoing Trinamool councillor : চিংড়িঘাটায় দুর্নীতির অভিযোগে TMC কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার
চিংড়িঘাটা এলাকায় বিদায়ী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল। তৃণমূল নেতা জীবন সাবার বিরুদ্ধে পোস্টার পড়েছে। মেট্রোপলিটান কো-অপারেটিভে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছে তাঁর নামে। বেআইনি নির্মাণ ও খালের জমি ভরাটের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে তিনদিন পর ফের বাড়ল জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ২৩ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ১৫ পয়সা। দাম বাড়ার ফলে শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম হল ৯১ টাকা ৩৫ পয়সা। ডিজেলের দাম হল লিটার প্রতি ৮৪ টাকা ৩৫ পয়সা। ফের পেট্রোপণ্য়ের দাম বাড়ায় আবারও নিত্য় প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
Tags :
TMC BJP ABP Ananda Posters Petrol Price ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Petrol-diesel Price Chingrighata