'পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিকের ফলাফল, ১০ জুনের পর উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা', জানালেন শিক্ষামন্ত্রী
পরিস্থিতি স্বাভাবিক হলে ফলাফল বের হবে মাধ্যমিকের, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, ১০ জুনের পর উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কি হবে তা রাজ্য সরকারকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ছাড়পত্র দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে।
Tags :
Education Department HS Education Ministry Madhyamik State Government Partha Chatterjee Abp Ananda West Bengal