লকডাউনের শেষ দিনে পরিস্থিতি পর্যালোচনা, কিছু অফিসে আসতে পারেন অল্প কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2020 01:29 PM (IST)

লকডাউনের শেষদিনে পরিস্থিতি পর্যালোচনা করবে সরকার। হটস্পটগুলিতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, কয়েক ঘন্টার জন্য লকডাউন শিথিল হতে পারে কয়েকটি জায়গায়। ১২-১৩ তারিখে লকডাউন নিয়ে সমীক্ষা করা হবে। সরকারি দফতরগুলিতে অল্প কর্মী নিয়ে কাজ চালানো হতে পারে। সিনেমা হল, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা।