Sourav Ganguly: স্পেন সফরে মমতার সঙ্গী হওয়ায় সমালোচনা, সপাটে জবাব দিলেন সৌরভ

ABP Ananda  |  28 Sep 2023 11:44 PM (IST)
ABP News

সক্রিয় রাজনীতিতে নেই তিনি। কিন্তু স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সঙ্গী হয়েছেন। এমনকি সেখান থেকে বাংলায় লগ্নির ঘোষণাও করেছেন। সেই নিয়ে তৃণমূল-বিরোধী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এবার তার জবাব দিলেন তিনি। 


শালবনিতে আগে থেকে বরাদ্দ জমিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ। সেই নিয়ে সমালোচনা-কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই নিয়ে এবার সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, "আমি একজন নাগরিকআমি কোনও সাংসদ, বিধায়ক, কাউন্সিলর বা মন্ত্রী নই। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমার যেখানে ইচ্ছে আমি যাব। তার জন্য কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমি কোথায় যাব, কেন যাব, তারও জবাবদিহি করব না।"


সৌরভ  এদিন আরও বলেন, "যেটা ভাল মনে হবে, তাতেই যাব। গোটা পৃথিবী থেকে আমন্ত্রণ পাই আমি। অনুষ্ঠানটি যদি দিল্লিতে হত, তাহলে দিল্লি থেকে ঘোষণা করতাম। কলকাতায় হলে কলকাতা থেকে হতো। কোনও তফাত নেই। অনেকেই যান। এখানেই এত লাফালাফি, কথা হয়। আমরা জঙ্গলে থাকি না। সমাজে থাকি। মানুষের সঙ্গে দেখা, কথা সবই হয়। তার মধ্যে কোনও বিশেষ অর্থ নেই। যাঁরা এর মধ্যে বিতর্ক টানছেন, এসব করবেন না। মানুষের কাছে আমাদের একটা ভাবমূর্তি রয়েছে, সেটা নষ্ট করবেন না। যত ক্ষণ পর্যন্ত না আমার সিদ্ধান্তে কারও ক্ষতি হচ্ছে, যেখানে ইচ্ছে হবে, যাব। যা ভাল মনে হবে, করব।"

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Sourav Ganguly: স্পেন সফরে মমতার সঙ্গী হওয়ায় সমালোচনা, সপাটে জবাব দিলেন সৌরভ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন