Covishield: আজই রাজ্যে আসছে কোভিশিল্ড, ৫৮টি বাক্সে পৌছবে ৭ লক্ষ ভ্যাকসিনের ডোজ

আজই রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন। সাতসকালে পুণের সিরাম ইনস্টিটিউট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় তিন ট্রাক বোঝাই কোভিশিল্ড। এই পর্বে রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিনের ডোজ আসছে। স্পাইস জেটের কার্গো বিমানে দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৫৮টি বাক্সে ৭ লক্ষ ভ্যাকসিন আসছে রাজ্যে। পাইলট কারের পাহারায় দুটি ভ্যানে করে নিয়ে কোভিশিল্ড আসা হবে বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখানে মজুত করে আজ থেকেই বিভিন্ন জেলায় তা বণ্টনের কাজ শুরু হবে। ভ্যাকসিন হাব কলকাতা থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।সেই ভ্যাকসিনও আলাদাভাবে আসবে। তবে তার সংখ্যা নির্দিষ্ট নয়। রাজ্যে প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ প্রক্রিয়া।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola