কোন্নগরে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, অবসাদে আত্মঘাতী, অনুমান পুলিশের

হুগলির কোন্নগরে বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর। স্বামী-স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। একমাত্র ছেলে উচ্চশিক্ষিত। ভ্রমণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। লকডাউনে রোজগার বন্ধ হওয়ায় হোম ডেলিভারি শুরু করেন দম্পতির ছেলে। এই নিয়ে পুত্রববধূর সঙ্গে অশান্তি হওয়ায় তিনি বাবার বাড়ি চলে যান। তারপর থেকে মনঃকষ্টে ভুগছিলেন ওই দম্পতি। আজ সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু'জনের মৃতদেহ উদ্ধার হয়। অবসাদে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola