Anandapur shootout update: আনন্দপুর গুলি কাণ্ডে ধৃতদের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

আনন্দপুর গুলি কাণ্ডে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গতকাল আসাদুল ইসলাম, স্বপন মণ্ডল নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকেলে আরও দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ধৃতরা তৃণমূল (TMC) আশ্রিত বলে দাবি করেছেন স্থানীয়রা। প্রোমোটিং-সিন্ডিকেট বিবাদের জেরেই গুলি চলে বলে সূত্রের খবর। প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনা ঘটে শুক্রবার বিকেল পাঁচটার সময়। সেই ঘটনাটি ঘটে আনন্দপুর থানার অন্তর্গত গুলসান কলোনিতে। বহুতলের উপর থেকে প্রায় আট রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola