আজ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা

ডায়মন্ড হারবারে কেল্লার মাঠে আজ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে দাঁতনে পদযাত্রা ও জনসভা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুপুর দুটো থেকে সভা শুরু হওয়ার কথা অভিষেকের। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রাপথ থেকে সভামঞ্চ সর্বত্র লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, ব্যানার, কাটআউট দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভা করেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola