Rudranil Ghosh: কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে সায়, বিজেপিতে যোগ দিচ্ছেন রুদ্রনীল ঘোষ? তুঙ্গে জল্পনা

জন্মদিনেই সক্রিয় রাজনীতিতে নামার জল্পনা জোরাল করলেন রুদ্রনীল ঘোষ। কিন্তু, কোন দলের হয়ে রাজনীতিতে নামতে পারেন তিনি? তৃণমূল না বিজেপি? তা স্পষ্ট করেননি তিনি। এর মধ্যেই সন্ধেয় রুদ্রনীলের বাড়িতে যান শঙ্কুদেব পণ্ডা। জল্পনা বাড়িতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন অভিনেতা।
জন্মদিনের সকালে শুভেচ্ছা জানিয়েছে ফুল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধেয় গোলাপ নিয়ে বাড়িতে হাজির বিজেপি নেতা। জন্মদিনের সকালে রাজনীতিতে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করলেও, কোন দলে?...তৃণমূল নাকি বিজেপি?...সেই ধোঁয়াশা জিইয়ে রেখেছেন রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীলের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনার মধ্যেই সন্ধেয় তাঁর টালিগঞ্জের বাড়িতে যান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাহলে কী বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ? শুরু হয়েছে এই জল্পনা। রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করলেও, জল্পনা বাড়িতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন অভিনেতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola