বিধানসভার বিশেষ অধিবেশন শুরুর দিনেই VVIP গেটে বিক্ষোভ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের
বিশেষ অধিবেশন শুরুর আগেই বিধানসভায় ধুন্ধুমার। ভিতরে ঢোকার চেষ্টা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের। ভিভিআইপি গেটের উপরে চড়ে লাগানো হল ব্যানার-পতাকা। বিক্ষোভ থামাতে গিয়ে হিমশিম অবস্থা পুলিশের। আন্দোলনের সমালোচনায় সরব হয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। সরকারকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
পার্শ্ব শিক্ষিকাদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিধানসভার ভিভিআইপি গেটের সামনে তুমুল বিক্ষোভ। দুই শিক্ষিকা গেটের মাথায় উঠে লাগিয়ে দিলেন ব্যানার-পতাকা। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ বেশ কিছু দাবিতে এদিন বিধানসভা অভিযান করে পার্শ্বশিক্ষকদের সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের মহিলা সদস্যরা। ৬ নম্বর গেটের সামনে তখন মোতায়েন ছিল জনাকয়েক পুলিশ। স্লোগান দিতে দিতে, গেট টপকে বিধানসভা চত্বরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভরত পার্শ্ব শিক্ষিকারা। মুহূর্তের মধ্যে লঙ্কাকাণ্ড বেধে গেলেও আন্দোলনকারীদের নিরস্ত করতে হিমশিম অবস্থা হয় পুলিশের। পরে পর্যাপ্ত মহিলা পুলিশ এনে আন্দোলনকারী শিক্ষিকাদের টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়।
প্রায় আধ ঘণ্টা বিক্ষোভ চলার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পরে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করে আন্দোলনকারীদের একাংশ। বৈঠকের পর অসন্তুষ্ট আন্দোলনকারীরা।
যেখানে এদিন বিক্ষোভ হল বিধানসভার সেই ৬ নম্বর গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গেট দিয়েই মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ-সহ মন্ত্রী-আমলারা বিধানসভায় ঢোকেন। এমন গুরুত্বপূর্ণ গেটের কীভাবে এই বিক্ষোভ সংগঠিত হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় পুলিশের গাফিলতি ও গোয়েন্দাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে।

Tags :
Teachers Protest Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News West Bengal Assembly Abp Ananda Kolkata