‘রাজ্যপাল আইনজীবী’, জগদীপ ধনকড়ের স্বপক্ষে মন্তব্য বাবুল সুপ্রিয়ের, ‘আইনজীবী নন, লাইনজীবী’, সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি
রাজ্যপালের সমর্থনে বাবুল সুপ্রিয়র মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা। বুধবার সাংবাদিক বৈঠকে আসানসোলের সাংসদ বলেন, রাজ্যপাল আইনজীবী। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধানও বটে। এরপর তৃণমূলের উদ্দেশে ভেবেচিন্তে কথা বলার হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির পাল্টা জবাব, রাজ্যপাল শুধু আইনজীবী নন, তিনি লাইনজীবীও। বাবুলের মন্তব্যেই স্পষ্ট রাজ্যপালের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে। এর প্রেক্ষিতে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।