অষ্টমীর রাতে বাগনানে গুলিবিদ্ধ বিজেপি নেতা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে

অষ্টমীর রাতে হাওড়ার বাগনানে বাড়ির সামনে গুলিবিদ্ধ বিজেপি নেতা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ কিঙ্কর মাঝি বাগনানে বিজেপির ৫ নম্বর মণ্ডলের সহ-সভাপতি। বিজেপির দাবি, গতকাল রাতে বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন বিজেপি নেতা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। যদিও রাজনৈতিক যোগ অস্বীকার করে বাগনানের তৃণমূল বিধায়কের দাবি, জমি বিবাদের জেরে এই ঘটনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola