শারীরিক অসুস্থতার কারণেই মিছিলে যেতে পারিনি, কেউ কেউ সংশয় তৈরি করার চেষ্টা করছে, বললেন বৈশাখী

‘মিছিলে অনুপস্থিত থাকার জন্য বিজেপির ক্ষমা চাইছি। শারীরিক অসুস্থতার কারণেই মিছিলে যেতে পারিনি। যদি অন্য কারণে না যেতাম তবে জানিয়ে দিতাম। কেউ কেউ সংশয় তৈরি করার চেষ্টা করছে। কেউ কেউ বলছে, শোভনের মিছিল, আমার নাম নেই। শোভনের মিছিল হলেও আমি যেতাম। কারণ আমি বিজেপির একজন কর্মী। দল সুনির্দিষ্ট ভাবে আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিতে পিছপা হইনি। এটাই প্রথম বা শেষ মিছিল নয়। এরপরেও বহু মিছিল হবে, আমাদের দেখা যাবে। আমাদের নামে মিছিল বলেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola