যারা উইপোকার মতো দলে থেকে দলটাকে নষ্ট করছে, তারা বেইমান নয়? বিস্ফোরক বৈশালী ডালমিয়া

হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা যেদিন মন্ত্রিত্ব-সহ তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন, সেদিনই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন হাওড়ার বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। 
২০১৬ সালের বিধানসভা ভোটের আগে, একই দিনে তৃণমূলে যোগ দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা এবং জগমোহন ডালমিয়ার মেয়ে, বৈশালী। পাঁচবছর বছর পর আরেক বিধানসভা ভোটের মুখে লক্ষ্মীরতন যেদিন তৃণমূলের সব পদ ছাড়লেন, সেদিন দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বৈশালীও। তাঁর দাবি, ‘আমাদের দলের মধ্যে কিছু কিছু নেগেটিভ মাইন্ডের মানুষ আছেন, যাঁরা কাজ করতে দেন না... ডিসটার্ব করেন...যারা উইপোকার মতো দলে থেকে দলটাকে নষ্ট করছে, তারা বেইমান নয়?’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola