Mamata Banerjee: ছররা গুলি ব্যবহার করে না পুলিশ, বিজেপি নিজে মিছিল করে লোক মারে: মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  08 Dec 2020 06:26 PM (IST)
ABP News
‘রানিগঞ্জ দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেকোনও মুহূর্তে ধস নামতে পারে। আমাদের সরকার আসার পর বাসিন্দাদের পুনর্বাসনের কথা ভাবি। ২৯ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। অন্ডাল, জামুড়িয়া, বারাবনি ব্লকে প্রথম দফায় ৯ হাজার পরিবার পাবে ফ্ল্যাট। ৫,৮৩৬ পরিবার এয়ারপোর্টের জন্য জমি দিয়েছিলেন। তাঁদের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে। ৩,৭০০ পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। বিএলআরও-দের বলছি, কৃষকদের ঘোরাবেন না। দুয়ারে সরকারে আসুন, আবেদন দিন, কৃষকবন্ধু হয়ে যান। যারা কন্যাশ্রী পায়নি, তাদের বলছি, সবাই সুবিধা পাবে। অপপ্রচার নয়, ঝড়ের বেগে উন্নয়ন চাই। বিজেপি নিজে মিছিল করে নিজেই লোক মারে। বিজেপি মিথ্যা বলে ঝড়ের বেগে। আমাদের সরকারই থাকবে, আপনাদের বিনামূল্যে রেশন দেব। রেল বেসরকারিকরণ, ব্যাঙ্ককে উঠিয়ে দিচ্ছে, কোথায় যাবে গরিবরা? আসানসোলে জিতে কী দিয়েছে বিজেপি?’
বিজেপির সঙ্গেই আছে কয়লা মাফিয়া। শীতকাল আসছে। গরম পোশাক পরতে হবে। করোনার হাত থেকে বাঁচতে মাস্ক পরতে হবে, একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।’ রানিগঞ্জে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যু হয়নি। শটগানের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুব কাছ থেকে গুলি করা হয়েছে। 
এর আগে আজ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পে গিয়ে কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে। শুনলেন অভাব অভিযোগ। প্রায় ১০ মিনিট দুয়ারের সরকারের এই ক্যাম্পে ছিলেন তিনি। তার পর তিনি মেদিনীপুর পুলিশ লাইনে চলে যান।
এদিকে, দুয়ারে সরকার কর্মসূচিতে ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। নবান্ন সূত্রে খবর, ক্যাম্প বাড়িয়েও চাহিদা সামাল দেওয়া না গেলে প্রয়োজনে বাড়িতে বাড়িতে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম বিলি করা হবে। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে চাহিদা বাড়ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের। এই পরিস্থিতিতে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Mamata Banerjee: ছররা গুলি ব্যবহার করে না পুলিশ, বিজেপি নিজে মিছিল করে লোক মারে: মমতা বন্দ্যোপাধ্যায়

TRENDING VIDEOS

কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর19 Hour ago

বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক20 Hour ago

"লাল ঝান্ডা দেখিয়ে ফেরানো হয়েছিল...", বামেদের নিশানা মোদির20 Hour ago

"থ্রেট কালচারকে শিল্পের মর্যাদা দিয়েছেন...", কাদের নিশানা স্বাস্থ্যমন্ত্রীর?20 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন