West Bengal Assembly: কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা, জয় শ্রীরাম স্লোগান বিজেপি বিধায়কদের

কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা বিজেপি বিধায়কদের। বিধানসভার ভিতরে উঠল জয় শ্রীরাম স্লোগান। দ্বিতীয় পর্বের শুরুতেই স্লোগান। ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাবপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ দেখান বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সুদীপ মুখোপাধ্যায়। বিক্ষোভের পর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কক্ষত্যাগ। লবিতেও জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি বিধায়করা।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola