সিএএ-র সমর্থনে প্রচার চালানোয় খড়দায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিএএ-র সমর্থনে প্রচার চালানোয় খড়দার শহরপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। গতকাল বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শহরপুর গ্রামে এনআরসি-সিএএ-র সমর্থনে প্রচার করে বিজেপি। অভিযোগ, প্রচার শেষে এক বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তবে লিখিত অভিযোগ দায়ের হয়নি। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola