BJP’s North Bengal Bandh: পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ, বাস না চলে শিলিগুড়িতে সমস্যায় যাত্রীরা

আজ BJP-র ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ। Siliguri-তে সরকারি বাস না চলার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কখন পরিষেবা স্বাভাবিক হবে, কেউ বলতে পারছেন না। অন্যদিকে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। সকাল থেকেই চাঁচলে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। জাতীয় সড়কের ওপর চলছে বিক্ষোভ। যার জেরে ব্যাহত যান চলাচল। বিক্ষোভ চলবে সন্ধে অবধি, জানালেন এক ধর্মঘটী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola