BJP’s North Bengal Bandh: বিজেপি-র উত্তরবঙ্গ বনধে বিভিন্ন জেলায় উত্তেজনা, কোচবিহারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথাভাঙায় জ্বলল টায়ার

BJP-র উত্তরকন্যা অভিযানে পুলিশের হাতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগে আজ উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। তার জেরে সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপির পিকেটিং। সরকারি বাস আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এখনও পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হয়নি। অন্যদিকে মাথাভাঙায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola