Cattle Smuggling CBI Probe: গরুপাচারকাণ্ডে রাজ্য পুলিশের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করল CBI

গরু পাচারকাণ্ডে রাজ্য পুলিশের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। এই প্রথম গরু পাচারকাণ্ডে রাজ্য পুলিশের কোনও কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হল। এদের মধ্যে একজন মালদা সাব ডিভিশনের এএসআই ও একজন কনস্টেবল। আগেই এদের নোটিস পাঠিয়েছিল সিবিআই। নিজাম প্যালেসে দুই পুলিশ কর্মীকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। দু'জনের পুলিশকর্মীর বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola