West Bengal Election 2021: জলপাইগুড়ি পথদুর্ঘটনায় ক্ষতিপূরণ টক্কর, ভোটে আবহে যেন বিজেপি বনাম তৃণমূল!

জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৩ শিশু-সহ মৃত্যু ১৪ জনের। ছিল বিয়ের আনন্দ। পরিণত হল চরম বিষাদে। আর বঙ্গ রাজনীতির এমন অবস্থা এই মর্মান্তিক ঘটনার পর আর্থিক সাহায্য নিয়ে শুরু তরজা। এ যেন বিজেপি বনাম তৃণমূলের টক্কর। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনার পর বুধবার প্রধানমন্ত্রীর দফতরের জোড়া ট্যুইট। প্রথম ট্যুইটে শোকজ্ঞাপন। আর দ্বিতীয় ট্যুইটে অনুদান ঘোষণা। ঠিক এরপরেই ট্যুইট করে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর। তারপর পুরুলিয়ার সরকারি মঞ্চ থেকে সেই ক্ষতিপূরণ ঘোষণা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola