টানা ছ’দিন কমার পর, মঙ্গলবার ফের রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Sep 2020 10:12 AM (IST)
ABP News

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২ লক্ষ ৩০ হাজার। মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। সেই সঙ্গে বেড়েছে সুস্থতার হার। উদ্বেগ বাড়িয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে কিছুটা।


টানা ছ’দিন কমার পর, মঙ্গলবার ফের রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
তবে সেই সঙ্গে স্বস্তি দিয়ে বাড়ল দৈনিক সুস্থর সংখ্যা। রাজ্যে করোনা থেকে সেরে ওঠা রোগীর মোট সংখ্যাও মঙ্গলবার দু’লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন।
সোমবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৬৫। সোমবার অবধি টানা ছ’দিন দৈনিক সংক্রমণের গ্রাফ ছিল নীচের দিকে। মঙ্গলবার তা ফের ওপরে উঠল। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪।
দৈনিক মৃতের সংখ্যা সোমবারের তুলনায় বাড়েনি, কমেওনি। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। সোমবারও ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বাষট্টিই ছিল। মঙ্গলবার অবধি রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৪৮৩ জনের।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • টানা ছ’দিন কমার পর, মঙ্গলবার ফের রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি1 Day ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম1 Day ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন1 Day ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন