শনিবার হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার সময় গাড়িতে হামলা, সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  29 Dec 2020 11:12 PM (IST)
ABP News
কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সুনীল মণ্ডল। ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি। সাংসদের বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ। দু’দিন আগেই কলকাতায় তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়েন সুনীল মণ্ডল।
গত শনিবার কলকাতায় হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার সময় হামলা হয়েছিল সদ্য তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে। এরপরেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে মঙ্গলবার বর্ধমান শহরের উল্লাসে, তাঁর বাড়ির নিরাপত্তায় দেখা দেল সিআরপিএফ জওয়ানদের। বাড়িতে লাগানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। বিজেপি নেতার দাবি, ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। এ নিয়ে অবশ্য তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 
১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন সুনীল মণ্ডল। তারপর থেকে পুরনো দলের ক্রমাগত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।  মঙ্গলবারও তার অন্যথা হয়নি। পাল্টা জবাব এসেছে শাসক শিবিরের তরফে। 
২০১৪ সালে, রাজ্যসভা ভোটের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন সুনীল মণ্ডল। এরপর ওই বছরই বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন। ২০১৯-এর লোকসভা ভোটে সুনীল মণ্ডলকে ফের প্রার্থী করে তৃণমূল। ফের জিতে সাংসদ হন তিনি। এবার ২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন সুনীল মণ্ডল। 
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • শনিবার হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার সময় গাড়িতে হামলা, সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি19 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম19 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন19 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি19 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন