West Bengal Election 2021: কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এডিজি (আইনশৃঙ্খলা)-র বৈঠক, দিতে হবে পূর্ণাঙ্গ রিপোর্ট

তিন দিনের বঙ্গ সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ সকালে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহের সঙ্গে বৈঠক হয় ফুল বেঞ্চের। যদিও এই বৈঠক গতকাল হওয়ার কথা ছিল। এরপরেই ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কমিশনের। যেহেতু আইনশৃঙ্খলা বঙ্গের অবাধ ভোটের মূল অন্তরায় এমন অভিযোগ উঠেছে, তাই জ্ঞানবন্ত সিংহকে আইনশৃঙ্খলা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola