এক ঝলকে: উত্তরপাড়ায় এটিএম প্রতারণার পর্দা ফাঁস, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের নামের তালিকায় তৃণমূল নেতার নাম! সঙ্গে অন্য খবর

জলপাইগুড়ি জেলায় শোকজ করা চার নেতার জবাবে সন্তুষ্ট দল। ব্যবস্থা নিল না তৃণমূল। আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে তিন মাস আগে ধুপগুড়ি পুরসভার উপ পুরপ্রধান-সহ ময়নাগুড়ি, নাগরাকাটা ও জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূলের চার নেতাকে দল থেকে শোকজ করা হয়। ১৪ দিনের মধ্যে জবাব দেন শোকজ হওয়া চার নেতা। তাঁরা যে স্বচ্ছ এই ঘটনাই তার প্রমাণ, মন্তব্য ধুপগুড়ি পুরসভার উপ পুরপ্রধানের। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের নামের তালিকায় তৃণমূল নেতার নাম ঘিরে রাজনৈতিক চাপানউতোর। থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতার। ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। বিজেপি নয়, লড়াই নিজেদের সঙ্গে। নানুরে দলের কর্মিসভা থেকে মন্তব্য মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের। বিদায় ঘণ্টা বেজে গেছে তৃণমূলের, কটাক্ষ বিজেপির। রাস্তা তৈরি নিয়ে পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে শাসকদলের দ্বন্দ্ব। উত্তরপাড়ায় এটিএম প্রতারণার পর্দা ফাঁস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola