একঝলকে: মাস্ক ছাড়া মিলবে না পেট্রোল, অর্জুন সিংহকে ত্রাণ বিতরণে বাধা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2020 05:31 PM (IST)

উত্তর ২৪ পরগনার আমডাঙায় ত্রাণ বিলিতে বাধা, অর্জুন সিংহর গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ৩৪ নম্বর জাতীয় সড়কের কাচিয়ারা মোড়ে গাড়ি আটকায় পুলিশ। আমডাঙা থানার আইসি-র সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। পরে নিজের এলাকায় ফিরে যান তিনি। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।