এক ঝলকে, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর: আজ তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দীর্ঘ ৯ মাস পর পুরুলিয়ায় শুরু ট্রেন পরিষেবা ও অন্য খবর

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বিকেলে কলকাতা থেকে বিমানে পৌঁছবেন শিলিগুড়ি। সেখান থেকে জলপাইগুড়িতে যাবেন মমতা। মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে রাজনৈতিক কর্মসূচি ও জনসভা।
BJP নেতা খুনে হালিশহরে ধুন্ধুমার। বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, দেহ নিয়ে মিছিল। ধৃত ৩ তৃণমূল সমর্থকের জেল হেফাজত। হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ডে চরম চাপানউতোর। তৃণমূল নেতাদের পাশে এক অভিযুক্তের ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিংহের। আমল দিতে নারাজ তৃণমূল।
বর্ধমানের শালবাগানে বিজেপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
শুরু বিজেপির 'আর নয় বেকারত্ব' কর্মসূচি।
শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার করল তৃণমূল। 'পাপ থেকে মুক্তি পেলাম,' প্রতিক্রিয়া নেতার।
'বাংলায় বদল হবে, বদলাও হবে,' রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিক্ষোভ।
পাহাড়ের রাশ কার হাতে? তুঙ্গে তামাঙ্গ-গুরুঙ্গ তরজা।
দীর্ঘ ৯ মাস পর আজ থেকে পুরুলিয়ার বিভিন্ন স্টেশন থেকে শুরু ট্রেন পরিষেবা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola