করোনা সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনার কোথায় কোথায় লকডাউন? দেখুন ‘এক ঝলকে’

করোনা সংক্রমণ রুখতে বনগাঁয় লকডাউন। হাবড়া এলাকাতেও লকডাউন। উত্তর ২৪ পরগনার তিনটি পুর এলাকায় লকডাউন। লকডাউন জারি বাঁকুড়ার তিনটি পুরসভা এলাকাতেও। এদিকে করোনা আবহে রাজ্যের হাসপাতালগুলিতে অমানবিকতার ছবি। মাটিতে কাতরাচ্ছেন করোনা সন্দেহভাজন। এগিয়ে এলেন না কেউ। মাটিতেই পড়ে মৃত্যু বৃদ্ধের। অভিযোগ বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে। করোনা আক্রান্ত ও তাঁর পরিবারকে হেনস্থার অভিযোগ দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। প্রবল বর্ষণে মালদার রতুয়ায় একাধিক নদীপারে ভাঙন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola