ফটাফট: করোনায় ২৪ ঘণ্টা না থাকলে ২ দিনের চার্জ নিতে পারবে না হাসপাতাল সঙ্গে অন্য খবর

সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। সঙ্কটজনক হলেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। অবস্থা আরও কিছুটা স্থিতিশীল, জানালেন কন্যা পৌলমী। পুজোর মুখে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যুতে নতুন রেকর্ড। এ
কলকাতায় রেকর্ড দৈনিক সংক্রমণ। করোনা চিকিৎসায় নতুন অ্যাডভাইসরি রাজ্যের। ২৪ ঘণ্টা না থাকলে দুদিনের চার্জ নিতে পারবে না হাসপাতাল।
পুজোর আয়োজনে কি মানা হচ্ছে গাইডলাইন? দমকলমন্ত্রীর পুজো শ্রীভূমি স্পোর্টিং পরিদর্শনে দমকলের ডিজি, বিধাননগরের সিপি। সল্টলেকের আরও তিনটি পুজো পরিদর্শন। একসঙ্গে ৬৯ টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
নবান্ন থেকে পুজোর সূচনা সেরে গেলেন আহিরিটোলা, নাকতলায়। নবান্ন অভিযানে পুলিশের রঙিন জলে মেশানো হয়েছিল করোনা ভাইরাস। জাতীয় মানবাধিকার কমিশনে বিস্ফোরক বিজেপি। বহু অসুস্থতার অভিযোগ। ভিত্তিহীন, পাল্টা অরূপ। পুজোর আগে বাংলায় আসছেন না অমিত শাহ। উত্তরবঙ্গ সফরে জে পি নাড্ডা। যেই আসুক লাভ নেই, কটাক্ষ তৃণমূলের। সিএএ চালু না হওয়ায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বাবুলের বিরুদ্ধে পুলিশের চার্জশিট খারিজ হাইকোর্টের। মহুয়া মৈত্রের সম্মানহানির অভিযোগে পুলিশের চার্জশিট। চ্যালেঞ্জ করে মামলা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola