ফটাফট: বাংলা-সহ ৮ রাজ্যে নতুন ৭০% সংক্রমণ, জানাল কেন্দ্র, আজ ভ্যাকসিন গবেষকদের সঙ্গে বৈঠকে মোদি

ভাইপো বলে আক্রমণ করছেন, সাহস থাকলে নাম করুন, সাতগাছিয়ার সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ভাইপো কে, সবাই বোঝেন, পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সাতগাছিয়ার সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ অভিষেকের, ভারসাম্য হারিয়েছেন পাল্টা কৈলাস। পারলে ঠেকান, পাল্টা Dilip Ghosh। তৃণমূলে কেউই প্যারাশ্যুটে নামেনি, ঘুরিয়ে শুভেন্দুকে নিশানা অভিষেকের। রাস্তাতেই থাকব, জনগণই শেষ কথা, মহিষাদল মন্তব্য শুভেন্দুর। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন রাজ্যপাল Jagdeep Dhankar, মন্তব্য সৌমিত্র খাঁর। কার্শিয়াঙে গোর্খা জনমুক্তি মোর্চার জনসভায় বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন Roshan Giri। আস্থা প্রকাশ করলেন Mamata Banerjee-র প্রতি। কৃষক আন্দোলনের ঝাঁঝ আরও জোরাল। আজ Corona Vaccine গবেষকদের সঙ্গে বৈঠকে মোদি। সংক্রমণ রুখতে কলকাতায় ৩টি নতুন Containment Zone ঘোষণা রাজ্যের। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৭ জন, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের।  দুর্ঘটনার কবলে পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola