Morning Top Story: ‘হিটলার-মুসোলিনির মতোই Modi’, আক্রমণ Mamata-র, 'গাড্ডায় নাড্ডা', কটাক্ষ অভিষেকের, আরও খবর ফটাফটে
ডায়মন্ড হারবার যাওয়ার পথে JP Nadda-র কনভয়ে হামলা। রাস্তা অবরোধ তৃণমূলের। শিরাকোল ছাড়তেই গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। আহত একাধিক বিজেপি নেতা। BJP-র সর্ব ভারতীয় সভাপতিকে গো ব্যাক স্লোগান, গাড়িতে লাথি, ইটের আঘাতে আহত কৈলাস বিজয়বর্গীয়। ভাঙে দিলীপ ঘোষের গাড়ির কাচ। ঢিল ছোড়া হয় এবিপি আনন্দর গাড়িতেও। নাড্ডা, কৈলাস, দিলীপ, মুকুলের গাড়ি ভাঙচুর। বাংলায় অন্ধকারের যুগ, আক্রমণ নাড্ডার। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে সরিষায় অটোচালককে মারধরের অভিযোগ নাড্ডার কনভয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। চোট লেগেছে হাতে, দাবি অটো চালকের। আহত অটোচালক, ঘটনায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের। নাড্ডার নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, সূত্রের খবর। বাংলায় জঙ্গলরাজ চলছে, কটাক্ষ দিলীপের। নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ। কেষ্টপুরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ, সিঙ্গুরেও বিক্ষোভ। হিটলার-মুসোলিনির মতোই মোদি, আক্রমণ মমতার। গাড্ডায় পড়েছেন নাড্ডা, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শিক্ষাখাতে বরাদ্দ থেকে কলকারখানার সংখ্যা, মমতার (Mamata Banerjee) আমলে সবই উর্দ্ধমুখী। ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ TMC-র। লাভ হবে না, কটাক্ষ বিজেপির। নতুন সংসদ ভবনের ভূমিপুজো এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।