পুরুলিয়া সফরে গিয়েও প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ রাজ্যপালের, প্রত্যেক বক্তব্যের পাল্টা যুক্তি তৃণমূলের

রাজ্যপালের (Jagdeep Dhankar) অপসারণের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে তৃণমূলের (TMC) সংসদীয় দল। ছয় পাতার চিঠিতে জগদীপ ধনকড়কে তাঁর এক্তিয়ারও মনে করিয়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে পুরুলিয়া সফরে গিয়ে ফের একবার প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগে সুর চড়ালেন রাজ্যপাল। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারী কর্মচারীরা রাজনৈতিক দলের হয়ে কাজ করলে গণতন্ত্রের পক্ষে তা ক্ষতিকর। যার পাল্টা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওনার মনে হয় রোজ কিছু না কিছু বললে ঘুম হয় না। ওনা ঘুমের ওষুধ খাওয়া উচিত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola