বর্ধমান শহরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলের একাংশকে তোপ জেলা সাধারণ সম্পাদকের, পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়কও

বর্ধমান শহরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের একাংশকে তোপ জেলা সাধারণ সম্পাদকের। পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়কও। এদিকে বিদ্রোহী শাসক নেতাকে তাদের দলে আসার আহ্বান জানিয়েছে বিজেপি। অস্বস্তিতে পড়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
ফের শাসকদলের অন্দরে বিদ্রোহ! দলের একাংশকে আক্রমণ করলেন পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। সোমবার রাতে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচি ছিল। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দলের বিরোধী গোষ্ঠীকে তোপ দাগেন এই তৃণমূল নেতা। তবে এই প্রথম নয়। এর আগেও একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সোমবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনিও দলের বিদ্রোহী নেতার পাশেই দাঁড়িয়েছেন। শাসক শিবিরে অসন্তোষ দানা বাঁধতেই, বিদ্রোহী নেতাকে তাদের দলে আসার আহ্বান জানিয়েছে বিজেপি। অস্বস্তিতে পড়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কয়েক মাস পরেই বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে বারবার দলের অন্দরের দ্বন্দ্ব বাইরে চলে আসার প্রভাব নির্বাচনে কতটা পরে, তার উত্তর মিলবে ভবিষ্যতে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola