কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’তে কেন রাজ্যকে টাকা পাঠানো হবে? মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে প্রশ্ন তুললেন রাজ্যপাল

ব্যাহত রাজভবন বনাম নবান্নের সংঘাত!!!
ফের দু’পক্ষের পত্রযুদ্ধ!!!

তাঁকে এড়িয়ে ডিজিকে চিঠি পাঠানো নিয়ে শনিবারই রাজ্যপালকে পাল্টা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দিয়েছিলেন রাজ্যপালের এক্তিয়ার ও সাংবিধানিক দায়িত্ব।

তার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল। খোঁচা দিলেন সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়েও!!!

কয়েক দিন ধরে কেন্দ্রের এই প্রকল্প চালু না করায় রাজ্য সরকারের সমালোচনায় মুখর জগদীপ ধনকড়। রবিবার এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তাঁর প্রশ্ন,


যেখানে কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে দুর্নীতি ছাড়াই স্বচ্ছতার সঙ্গে সরাসরি চাষিদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, সেখানে রাজ্য সরকার কেন মধ্যস্থতাকারী এজেন্ট হতে চাইছে?

সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি যখন জাতীয় নীতি, তখন সরকারি নিয়ন্ত্রণ বাড়িয়ে প্রশাসনিক ক্ষমতাকে খর্ব করা হচ্ছে কেন? ধনকড় অভিযোগ করেছেন, আপনি এমন ব্যবস্থা তৈরি করছেন, যা কৃষক-বিরোধী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola