জলপাইগুড়ি: দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’, অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী ১, আশঙ্কাজনক অন্যজন
জলপাইগুড়ির রাজগঞ্জে গণধর্ষণের অভিযোগ। দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। পরিবার সূত্রে খবর, অপমানে কীটনাশক খায় দুই বালিকা। গত রাতে একজনের মৃত্যু হয়, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। পরিবার সূত্রের খবর, ৫ জন দুষ্কৃতী তাদের অপহরণ করে। এর মধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে।