ট্রেনে রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, সংক্রমণ রুখতে সতর্ক প্রশাসন

রাজস্থান ও কেরল থেকে ট্রেনে বাংলায় ফিরছেন কয়েকশো পরিযায়ী শ্রমিক। রেলসূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের আনার ট্রেনগুলিকে স্যানিটাইজ করা হবে, রাখা হবে পর্যাপ্ত পরিমাণ লিক্যুইড সাবান। পরিযায়ীরা ফেরার পর তাদের থার্মাল স্ক্রিনিং ও লালারসের নমুনা সংগ্রহ করা হবে এবং তারপর তাদের পাঠানো হবে নিজের নিজের জেলায়। সেখানে তাদের স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে প্রশাসন সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola