Nadda’s Convoy Attack: 'পুলিশের সমর্থনে শাসক দলের হার্মাদদের হামলা', নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় শাণিত আক্রমণ ধনকড়ের, ফিরে এল 'হার্মাদ' শব্দ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Dec 2020 07:57 AM (IST)
ABP News

বিজেপি সভাপতির ডায়মন্ড হারবার সফর ঘিরে ধুন্ধুমার আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যপাল। তাঁর সৌজন্যে আরও একবার বিধানসভা ভোটের মুখে ফিরে এল সেই শব্দ, যা ২০১০ নাগাদ লাগাতার শোনা যেত তৎকালীন বিরোধী তৃণমূল ও এখনও বিরোধী কংগ্রেসের গলায়। হার্মাদ। এদিন ডায়মন্ড হারবারের ঘটনায় জগদীপ ধনকড় ট্যুইট করে বলেছেন, "নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির রিপোর্ট পেয়ে উদ্বিগ্ন। রিপোর্টে ইঙ্গিত, পুলিশের সমর্থনেই শাসকদলের হার্মাদরা হামলা করেছে বিজেপি সভাপতির কনভয়ে।" বিকেলে রাজভবনে যান মুখ্যসচিব ও ডিজিপি। তাঁদের সঙ্গে বৈঠকের পর আরও তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপাল ট্যুইট করে বলেন, 'দুৰ্ভাগ্যজনক যে জেপি নাড্ডার ওপর হামলার বিষয়ে তাঁরা কোনও আপডেট নিয়ে আসেননি, এটা প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিত।'  

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Nadda’s Convoy Attack: 'পুলিশের সমর্থনে শাসক দলের হার্মাদদের হামলা', নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় শাণিত আক্রমণ ধনকড়ের, ফিরে এল 'হার্মাদ' শব্দ

TRENDING VIDEOS

আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের10 Hour ago

কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি10 Hour ago

৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী10 Hour ago

শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন