Suvendu at ABP Ananda: 'নারদা স্টিং অপারেশন তোলাবাজ ভাইপোর চক্রান্ত', মুখোমুখি অনুষ্ঠানে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

নারদা স্টিং অপারেশন দুর্নীতি নয়, চক্রান্ত। এতেও 'তোলাবাজ ভাইপো' আর কেডি সিংহর হাত রয়েছে। মুখোমুখি শুভেন্দু অনুষ্ঠানের সরব রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। তাঁর কথায়, 'তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এটা অস্বীকার করার জায়গা নেই। তবে একুশের নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে সরাবে। বিজেপিকে ক্ষমতায় বসাবে।' এবিপি আনন্দের 'মুখোমুখি শুভেন্দু' অনুষ্ঠানে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরব হন তিনি। অনুষ্ঠানে তৃণমূল নেত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, 'এত আমিত্ব কেন?' ২০১১ সাল থেকে আমার পিছনে লেগেছে তৃণমূল, অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর (Suvendu Adhikari)। পাশাপাশি ফের 'তোলাবাজ ভাইপো' প্রসঙ্গ তুলে খোঁচা দেন তিনি। '৭৭ সালে রিগিং করে লোকসভায় জিতেছিলেন সৌগত রায় (Saugata Roy)। ১৯৯৮ সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মমতার বিরুদ্ধে।' এভাবেও প্রবীণ সাংসদকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। 'আমরা দলের মধ্যে মন্ত্রী, সাংসদ ছিলাম। আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো এমনিতেও করে। তখনও ট্যাপ করত। গতিবিধি নিয়ন্ত্রণ। পশ্চিমবঙ্গের এই অবস্থা।' রাজ্য সরকার তথা পুলিশকে আক্রমণ করে সরব শুভেন্দু অধিকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola