West Bengal Assembly Election 2021: 'কেউ এসে উন্নয়নের কথা বলছেন না, নিজেদের প্রতিষ্ঠার জন্য সংবিধানকে আঘাত করছে’, বিজেপিকে আক্রমণ Partha Chatterjee-র

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল (TMC) কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, 'রাজ্যে ধ্বংসের রাজনীতি চলছে। বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা দল বদলাচ্ছেন, তাঁদের কোনও অ্যাজেন্ডা নেই।' তাঁর দাবি, 'দেশের নিরিখে বাংলায় বেকারত্বের সংখ্যা কমেছে। মমতার (Mamata Banerjee) নেতৃত্বে বাংলার উন্নয়ন অব্যাহত। স্বাস্থ্যসাথী প্রকল্পে ঐতিহাসিক সাফল্য এসেছে।' তাঁর অভিযোগ, 'খবরে ভেসে থাকতে বিরোধীরা চক্রান্ত করছে। চ্যালেঞ্জ নিয়ে সর্বত্র উন্নয়ন চলছে। উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেউ এসে উন্নয়নের কথা বলছেন না। নিজেদের প্রতিষ্ঠার জন্য সংবিধানকে আঘাত করছে। বাইরে থেকে এসে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola