West Bengal Election 2021: বিজেপি নেতার উপরে হামলার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র কোচবিহারের মাথাভাঙা, বিক্ষোভ মিছিলে বোমাবাজি !

বিজেপির (BJP) থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে তুলকালাম মাথাভাঙায়। বিজেপির মিছিল লক্ষ্য করে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুই দলের সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। শুক্রবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে কোচবিহারে মাথাভাঙায়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে দলের জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে বিজেপি নেতার গাড়িতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola