✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

'নজর ঘোরাতে গুলি নিয়ে গল্প ফেঁদেছে বিজেপি', মাথাভাঙার ঘটনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ, 'বিজেপিকে আটকাতে সংঘর্ষের আশ্রয়', পাল্টা দিলীপ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  25 Dec 2020 05:36 PM (IST)
ABP News
বৃহস্পতিবার রাতে বিজেপির (BJP) জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেই গুলি তাঁর গাড়িতে লাগে। এই ঘটনার প্রতিবাদ আজ বিজেপির মাথাভাঙা থানা ঘেরাওয়ের কর্মসূচি ছিল। সেই মতো বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা রায়-সহ একাধিক নেতৃত্ব মাথাভাঙা শহরে মিছিল করেন। অভিযোগ, সেই মিছিলে TMC-র পক্ষ থেকে হামলা চালানো হয়। এলাকায় বোমাবাজি করা হয়। এরপরেই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ মাথাভাঙা থানায় ঘেরাও কর্মসূচি করে বিজেপি। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'গতকাল কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার রামপুরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী খালেদ মিঁয়াকে বিজেপির গুন্ডারা নৃশংশভাবে হত্যা করেছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি গুলি গুলি খেলছে। আজকে বিজেপির হার্মাদরা থানা ঘেরাওয়ের নাম করে উৎশৃঙ্খল অবস্থা তৈরি করেছে।' অপরদিকে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'বিজেপিকে আটকানোর জন্য ওরা সংঘর্ষের আশ্রয় নিচ্ছে। গত দু'তিনদিন ধরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ভয়ের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া তাদের কাছে কোনও রাস্তা নেই।'
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • 'নজর ঘোরাতে গুলি নিয়ে গল্প ফেঁদেছে বিজেপি', মাথাভাঙার ঘটনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ, 'বিজেপিকে আটকাতে সংঘর্ষের আশ্রয়', পাল্টা দিলীপ

TRENDING VIDEOS

দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট3 Hour ago

বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের4 Hour ago

৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো7 Hour ago

কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব |7 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.