রাজ্যপালের মস্তিষ্কের স্থিরতা নেই, কটাক্ষ সৌগত রায়ের

রাজ্যপালও (Jagdeep Dhankar) এদিন কৃষকদের নিয়ে সরব হয়েছেন। তিনি আজ ভাটপাড়ায় গিয়ে মন্তব্য করেছেন, রাজ্যে কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে। ভারতের অন্য রাজ্যে যেখানে কৃষকরা ১২০০০ হাজার টাকা করে পাচ্ছেন, সেখানে বাংলায় এক টাকাও পাচ্ছেন না। কাটমানি হচ্ছে।' এই নিয়ে তৃণমূল নেতা (TMC) সৌগত রায় (Saugata Roy) বলেন,  'রাজ্যপালের মস্তিষ্কে স্থিরতা নিয়ে আমরা বারবার উল্লেখ করেছি। ওঁর মস্তিষ্কে স্থিরতা নেই। ১২০০০ টাকা কোথায় পাচ্ছেন কৃষকরা। এসব একদম বাজে কথা।' তিনি আরও বলেন, 'শুধুমাত্র ৬০০০ টাকা দিয়ে নাম কিনতে চাইছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলার কৃষকরা এই প্রকল্পে উপকৃত হয়েছে। বাংলায় ১০ বছরে কোনও কৃষক আন্দোলন হয়েছে? বাংলায় সরকারের বিরুদ্ধে কৃষকদের কোনও অভিযোগ নেই।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola