Suvendu Adhikari Resigns: 'পদত্যাগপত্র নিজের হাতে লেখা কি?', শুভেন্দুর ইস্তফা নিয়ে প্রশ্ন তুললেন খোদ অধ্যক্ষই

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পদত্যাগ পত্র নিয়ে তৈরি হওয়া জটিলতা প্রশ্নে এদিন সাংবাদিক বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। কেন এখনই শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সেটা রুলবুক মেনে বর্ণনা করেন অধ্যক্ষ। অধ্যক্ষ বলেন, 'পদত্যাগপত্র দেখে মনে হয়েছে এটা শুভেন্দু অধিকারীর নিজের হাতে লেখা নয়।। তিনি বলেন, 'কোনও বিধায়ককে পদত্যাগ করতে হলে অধ্যক্ষর সামনে আসতে হয় বা তাঁকে ব্যক্তিগত ভাবে অবগত করতে হয়। শুভেন্দুর ক্ষেত্রে কোনটাই হয়নি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola