West Bengal Elections 2021: বাংলায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, মন্তব্য শুভেন্দুর

হুগলির আরামবাগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রোড শো। এই রোড শোয়েও উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। শুভেন্দু বলেছেন, ‘রাম সুশাসনের প্রতীক। জয় শ্রীরাম স্লোগান যত উঠবে, তত রামরাজ্যের দিকে আমরা এগিয়ে যাব। দিল্লিতে কৃষকদের আন্দোলন গণতান্ত্রিক নয়। যেভাবে খলিস্তানি স্লোগান তোলা হয়েছে, তাতে কোনও দেশপ্রেমী মানুষের সমর্থন নেই। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। সবাই ভোটে লড়াই করুক। মানুষ একজনকে গ্রহণ করবে এবং বাকিদের বর্জন করবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola