ঝাড়গ্রামে শুভেন্দুকে কালো পতাকা, 'গো ব্যাক' স্লোগান তৃণমূলের

দাঁতনের সভার পর এবার ঝাড়গ্রামের লোধাসুলিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুরনো ঝাড়গ্রামে শুভেন্দুকে কালো পতাকা। 'গো ব্যাক' স্লোগান। আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর একটি বৈঠক ছিল। সেই ছিল এক কর্মী সভা। সেই কর্মী সভার দিকে তিনি যখন আসছিলেন, তাঁর সঙ্গে বাইক মিছিল করে আসছিলেন বিজেপি কর্মীরাও। পুরনো ঝাড়গ্রাম এলাকায় যখন তাঁর গাড়ি ঢোকে তখনই রাস্তার উল্টো পাড়ে কয়েকজন বিক্ষোভ দেখান। তাঁদের হাতে তৃণমূলের পতাকা ও কালো পতাকাও ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola